
গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের একটি মামলায় মো. মজিবর রহমান মজি (৪০) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।
গ্রেপ্তার হওয়া মজিবর রহমান মজি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেলকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ছবি: প্রতীকী

