প্রতীকী ছবি: রাকসুর দফতর ছেড়েছেন ১৭তম জিএস সালাহউদ্দিন আম্মারপ্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার নিজের কার্যালয় ছেড়েছেন। পদের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আট দিন পর গত বুধবার (৪ নভেম্বর) রাতে তিনি দফতর ত্যাগ করেন। মূলত রাকসুর কোষাধ্যক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়ে সালাহউদ্দিন আম্মার নিজেই দফতর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাত ৮টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে তিনি নিজ কার্যালয় ছেড়ে যাওয়ার কথা উল্লেখ করেন।

ছবি: প্রতীকী