
রাজধানী ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী, উপযুক্ত লাইসেন্স ছাড়া ঢাকায় কোনো ধরনের রিকশা চলাচল করতে পারবে না।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স গ্রহণকে রিকশা চলাচলের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
ছবি: প্রতীকী

