
খুলনার ডুমুরিয়া থানা এলাকার কাঞ্চনপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসআরবি-৬ এবং ডুমুরিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
ঘটনা ও শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর সাতক্ষীরা সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। তিনি জানান, ২৪ তারিখে অসাধু উপায়ে ক্রেতাদের কাছে গরুর মাংস হিসেবে ঘোড়ার মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে এই কারাদণ্ড প্রদান করা হয়।
ছবি: প্রতীকী

