প্রতীকী ছবি: ইকবাল সোবহান চৌধুরী যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেফতারপ্রতীকী ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে এই তথ্য গণমাধ্যমকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ছবি: প্রতীকী